স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
মহান স্বাধীনতার মাস মার্চে একাত্তরের ভয়ংকর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের নাম জাতীয় সংসদের শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করে সংসদকে কলুষিত করার নজির গড়ল বিএনপি ও জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বিতর্কিত শোকপ্রস্তাব গৃহীত হয়। অধিবেশনের শুরুতে প্রথা অনুযায়ী শোকপ্রস্তাব উত্থাপন করা হলেও সেখানে সুকৌশলে একাত্তরের ঘাতক-দালাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নাম অন্তর্ভুক্ত করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দফায় দফায় অনুরোধে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম শোকপ্রস্তাবে যুক্ত করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তীতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করেন। অথচ এই ব্যক্তিরাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে লিপ্ত ছিলেন বলে আদালতের রায়ে প্রমাণিত। জামায়াত-বিএনপির এই বিতর্কিত তালিকার বাইরেও বিভিন্ন সময়ে মারা যাওয়া সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোক প্রকাশ করা হয়। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ

অন্যান্য যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে জুলাই বিপ্লবের শহীদদের নামের পাশে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম বসানোকে সচেতন মহল জুলাই অভ্যুত্থানের স্পিরিটের অবমাননা হিসেবে দেখছেন। আলোচনায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, শোকপ্রস্তাব আগে ‘একপেশে’ ছিল। এরপর তিনি একে একে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও দণ্ডিতদের দীর্ঘ তালিকা পাঠ করেন। চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিভিন্ন প্রস্তাবনার পর স্পিকার সকল বিতর্কিত নামগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করে নেন। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার মাসে যে সংসদ ভবনে দাঁড়িয়ে দেশপ্রেমের শপথ নেওয়া হয়, সেই সংসদেই দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। এর মাধ্যমে একাত্তরের

শহীদদের আত্মত্যাগকে অবজ্ঞা করা হয়েছে বলে মনে করছেন ক্ষুব্ধ নাগরিক সমাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার