ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
ফেনীর দাগনভুঞায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে দলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। মন্ত্রীর নির্দেশে লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এসময় নিজ ভাইয়ের প্রতি মন্ত্রীর পক্ষপাতের কারনে প্রতিপক্ষ সভাস্থল ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার বিকালে দাগনভুঞা আতাতুর্ক হাইস্কুল মাঠে ইফতারের আয়োজন করেন উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আরও উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন, সদস্যসচিব বরাত চৌধুরী। বিকাল

৫টার দিকে অন্যান্য অতিথিদের নিয়ে মন্ত্রী মঞ্চে উঠেন। এসময় মন্ত্রীকে ফুল দেওয়ার সিরিয়াল ও আগে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহবায়ক ও মন্ত্রীর ছোটভাই আকবর হোসেন সমর্থক ও পৌর বিএনপির সাবেক সেক্রেটারি সাইফুর রহমান স্বপনের সমর্থকদের সাথে বিরোধ হয়। এক পর্যায়ে মন্ত্রীর সামনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বিএনপি নেতা আকবর হোসেন, সাইফুর রহমান, রতন, যুবদল নেতা ফটিক ও দিপলু’সহ উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। দাগনভুঞা উপজেলা বিএনপির আহবায়ক ও মন্ত্রীর ছোটভাই আকবর হোসেন বলেন, ওরা মন্ত্রীর বিরুদ্ধে, তাই ইচ্ছাকৃত প্রোগ্রাম ভণ্ডুল করার পায়তারা করেছিল। জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রতন বলেন, অন্যায় করা স্বর্তেও মন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান হয়েও নিজের

ভাইয়ের পক্ষ নিয়েছে। এজন্য আমরা সভা ত্যাগ করেছি। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওসি ফয়জুল আজিমকে নির্দেশ দেন। ওসি বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুইপক্ষ বিরোধে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মৌখিক দুই পক্ষ একে-অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন তবে, এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত আবেদন দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প