ফিলিপাইনে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ফিলিপাইনে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিপাইনের উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। ওই সময় ওই পাইলট একমাত্র আরোহী ছিলেন এবং এর আগে এক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন বলে জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, চার আসনের হেলিকপ্টারটি একটি স্থানীয় সংস্থার মালিকানাধীন ছিল। শনিবার এটি রাজধানী ম্যানিলা থেকে উত্তরাঞ্চলের পাহাড়ি শহর বাগুইওর উদ্দেশে যাত্রা করে এবং সেখানে এক যাত্রীকে নামিয়ে দেয়। এরপর হেলিকপ্টারটি ম্যানিলায় ফেরার পথে কাছের প্রদেশ পাঙ্গাসিনানের বিনালোণান শহরে অবতরণ করে জ্বালানি সংগ্রহ করে। বিনালোণান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের আগে হেলিকপ্টারটির ইঞ্জিন চালু করতে সমস্যা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত এটি রাত হওয়ার আগে উড্ডয়ন করতে সক্ষম হয়।

কিন্তু কিছুক্ষণ পরেই এটি নুয়েভা এসিজা প্রদেশের গুয়িম্বা শহরের একটি জলাভূমিতে বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ভেতর থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেছে। বিধ্বস্ত হেলিকপ্টারটির একটি অংশ জলাভূমিতে ডুবে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি বিস্তারিত তদন্ত পরিচালনা করা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ফিলিপাইনে সাম্প্রতিক বছরগুলোতে ছোট আকারের বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা বেড়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?