প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রবাসীদের আনন্দে মাতাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার-২ এ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বিশেষ আয়োজন। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই কনসার্টে এক মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও তারকাদের। আয়োজক প্রতিষ্ঠান এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি জানায়, অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। পাশাপাশি নৃত্য পরিবেশনায় অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। এছাড়া ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স পুরো আয়োজনকে আধুনিক

ফেস্টিভ্যালের আবহ দেবে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক কমিটির সদস্যরা গত সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোনালী সন্ধ্যা’ শুধু একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা। এখানে ঈদ পুনর্মিলনীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে, যার মূল্য ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভারসহ প্রতিটি টিকিট আসনভিত্তিক। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘Tiket2U’, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর এবং কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্ধারিত স্থান থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত