প্রথম সারির নায়িকারাও আমার থেকে কম টাকা কামায় : সোফী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫
     ৭:০৯ পূর্বাহ্ণ

প্রথম সারির নায়িকারাও আমার থেকে কম টাকা কামায় : সোফী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৯ 71 ভিউ
বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী। বড় পর্দায় তাকে খুব একটা দেখা যায় না, হাতেগোনা কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ঝুলিতে নেই কোনো বড় হিট সিনেমা। তবুও তার বিলাসবহুল জীবনযাপন, নামী ব্র্যান্ডের পোশাক আর হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত উপস্থিতি প্রায়ই সাধারণ মানুষের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি উদয়পুরে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফী, যেখানে পারফর্ম করেছিলেন বিশ্বখ্যাত গায়িকা জেনিফার লোপেজ। সেই অনুষ্ঠানে সোফীর উপস্থিতি দেখে নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতে শুরু করেন। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। সোশ্যাল মিডিয়ায় কেউ প্রশ্ন করেন, “একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে করেনটা কী?” আবার কেউ মন্তব্য করেন, “ছবি নেই, এদিকে এত টাকা

আসে কোথা থেকে?” টানা এমন নেতিবাচক মন্তব্য ও কটাক্ষে আর চুপ থাকতে পারেননি সোফী। সটান উত্তর দিয়ে নিজের আয়ের উৎস এবং ক্যারিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা। সোফী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা (হোস্ট) আমি। বিভিন্ন করপোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমাকে ডাকা হয়।” বলিউডে টিকে থাকার লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সবার জানা। একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লেগে যায়।” তবে সোফীর সবচেয়ে বড় দাবিটি ছিল তার রোজগার নিয়ে। তিনি স্পষ্ট জানান, সিনেমার পর্দায় তাকে কম দেখা গেলেও উপার্জনের দিক

থেকে তিনি পিছিয়ে নেই। সোফীর ভাষ্যমতে, “বলিউডের অনেক প্রথম সারির নায়িকারাও অত রোজগার করেন না, যত রোজগার আমি করি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা