প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রতিবেশী দেশ ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি বাগদাদ পৌঁছেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কারণে মঙ্গলবার পশ্চিমা শক্তিগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর তার এই সফর হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর-জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার। ২০০৩

সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সুন্নি-নিয়ন্ত্রিত শাসনের পতনের পর থেকে ইরান ও ইরাক উভয়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ