পুতিনের শর্ত না মানলে ‘ধ্বংস’ হবে ইউক্রেন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

পুতিনের শর্ত না মানলে ‘ধ্বংস’ হবে ইউক্রেন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন— রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে না নিলে ইউক্রেন “ধ্বংসের মুখে” পড়বে। ওয়াশিংটনে গত ১৭ই অক্টোবর দুই নেতার বৈঠকে এই বক্তব্য দেন ট্রাম্প। বৈঠকে তিনি জেলেনস্কিকে বলেন, “আপনি জিতছেন না। যদি আপনি পুতিনের সঙ্গে সমঝোতায় না আসেন, তাহলে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।” বৈঠকের সময় ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র দেখে হতাশা প্রকাশ করেন বলেন, “আমি এই জায়গাগুলো চিনিও না।” সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প চান বর্তমান যুদ্ধক্ষেত্রের সীমারেখা অনুযায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হোক এবং পরবর্তীতে আলোচনা চলুক। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, “আমরা এই যুদ্ধ

শুরু করিনি। এটি শুরু করেছে রাশিয়া। এখন মুখ্য প্রশ্ন হলো, কীভাবে পুতিনের আগ্রাসন মোকাবিলা করা হবে।” বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছিল। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নীতিনির্ধারকেরা ট্রাম্পের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এমন অবস্থান রাশিয়ার দাবি শক্তিশালী করতে পারে এবং ইউক্রেনের প্রতিরোধ মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে, রাশিয়া বলেছে তারা যুদ্ধবিরতি আলোচনায় প্রস্তুত, যদি ইউক্রেন দোনবাস ও লুহানস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রণ মেনে নেয়। তবে জেলেনস্কি এখনো তাতে সম্মত হননি। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প প্রশাসন যদি যুদ্ধবিরতি চাপিয়ে দেয়, তবে ইউক্রেন কিছু গুরুত্বপূর্ণ এলাকা হারাতে পারে। একই

সঙ্গে ইউরোপের নিরাপত্তা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ট্রাম্পের এই সতর্কবার্তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। এটি শুধু দুই দেশের নয়, বরং পশ্চিমা জোটের ভবিষ্যৎ নীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প