নিখোঁজের ৭দিন পর টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল অন্তঃসত্ত্বা নারীর লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

আরও খবর

নিখোঁজের ৭দিন পর টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল অন্তঃসত্ত্বা নারীর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খটশিংগা সিকরামপাটি এলাকার সুমন রায় নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ওই গৃহবধুর বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়। রিমু আক্তার উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার লিটনের স্ত্রী। ওই গৃহবধুর বাবা ইকরামুল হক জানান, নিহত রিমু ৫ মাসের অন্তঃস্বত্তা ছিল। গত সোমবার থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তার স্বামী লিটনের কাছে তার খোঁজ খবর জানতে চাইলে সে নানা ভাবে ছল চাতুরুী করতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে লিটন রিমুকে হত্যার

কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে খটশিংগা সিকরামপাটি এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির ঢয়লেট থেকে রিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার অফিসার ইনচর্জ তাজুল ইসলাম (ওসি) জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ওই গৃহবধুর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির