নিউইয়র্ক সিনেটে বাংলাদেশ ডে ও নববর্ষ উদযাপিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

নিউইয়র্ক সিনেটে বাংলাদেশ ডে ও নববর্ষ উদযাপিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশ ডে এবং নববর্ষ উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুই আইনসভায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠান দুটি উপলক্ষে নিউইয়র্ক স্টেট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনের শুরুতে সিনেটে মেজরিটি লিডার এন্ড্রিয়া স্টুয়ার্ট কুজিন্স ক্যাপিটল হিলে বাংলাদেশিদের স্বাগত জানান। তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে স্টেট সিনেটর ও এসেমব্লিম্যানরা বাংলাদেশের স্বাধীনতা ও সংস্কৃতির ওপর আলোচনায় অংশ নেন। তারা প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রসংশা করেন। সিনেটর ও এসেমব্লিম্যানরা বাংলাদেশি প্রবাসীদের পরিশ্রমী হিসেবে আখ্যা দেন। তারা বলেন, নিয়ইয়র্কের উন্নয়ন ও অর্থনৈতিক সেক্টরে বাংলাদেশিরা অবদান রাখনে। গত ৯ বছর ধরে সিনেটে বাংলাদেশ ডে উদযাপিত হয়ে আসছে। এবার যুক্ত হয়েছে

বাংলা নববর্ষ উদযাপন। প্রতিবছর এখন স্টেট ক্যাপিটলে বাংলাদেশ ডের পাশাপাশি নববর্ষ উদযাপিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া