নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
নিউইয়র্ক॥গত ২৮শে জুন ২০২৬ রোজ রবিবার কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্টানটি সমিতির উপদেষ্ঠামণ্ডলীর প্রধান পরিচালক, মোঃ আবু মুসা ও প্রধান সাংগঠনিক পরিচালক, মোঃ আব্দুল হামিদের সার্বিক নির্দেশনায় এবং মোঃ ফারুক ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক রহমান ও নিউ ইয়র্কের খুবই পরিচিত জনপ্রিয় উপস্থাপিকা জনাব শারমিন সিরাজ সোনিয়ার যৌথ পরিচালনায়- নিউ ইয়র্কের ওয়েস্চেস্টার কাউন্টির সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে ঘেরা " Glen Island পার্কে " আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। বার্ষিক বনভোজন উপকমিটির আহ্বায়ক কেএম জামিরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী একেএম হক খোকন ও সদস্য সচিব, শাহাদাত আলী

হালিমসহ সকল আয়োজক কমিটির সদস্যদের সার্বিক সাহায্য সহযোগিতায়- সকাল ১০.০০ থেকে বিকেল ৭.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন পর্বে সম্পন্ন হয়। সকাল ৯.৩০ এ নাস্তা পরিবেশন : কার্যকরী কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এবং রাব্বি ইসলাম, আব্দুর রহমান, মোঃ মফিজুল ইসলাম শুভ, সাফিন আহমেদ, আমজাদ হোসেন ও জাকির হোসেনসহ সকলের সার্বিক সহযোগিতায় সকল অতিথিদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১০.৩০ শুভ উদ্বোধন : আয়োজক কমিটির আহ্বায়ক কেএম জামিরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী একেএম হক খোকন, সদস্য সচিব, শাহাদাৎ আলী হালিমসহ সকলের আয়োজনে

এবং সভাপতি, মোঃ ফারুক ইকবালের, সহসভাপতি, মোঃ আনোয়ারুল করিম, সাধারণ সম্পাদক, সাদিক রহমান ,উপদেষ্টা মন্ডলীর সদস্য, কেএম আমিরুল ইসলাম, মুহাম্মদ বাদশা , সম্মানিত বিশেষ অতিথী- সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিশিষ্ট ব্যবসায়ী মিনাজ আহমেদ জাভেদ,বিশিষ্ট ব্যবসায়ী আলী খবির চান,বাংলাদেশ সোসাইটির সভাপতি সেলিম হোসেন ও কমিউনিটি নেতা আব্দুর রহিম বাদশা, ফোবানা চেয়ারম্যান , জাকারিয়া চৌধুরী, এস্টোরিয়া ডে অ্যাডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ গাজী লিটন, ড: ওহিদ সুলতানা, উপদেষ্টা মন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সকল সদস্য ও অতিথিদের উপস্থিতে, প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আবু মুসার

সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল হামিদের সঞ্চালনায় -আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, চিত্র নায়িকা- প্রিয়দর্শনী মৌসুমী, বাংলাদেশ ক্লাব ইউএসএ সভাপতি ও বার্ষিক বনভোজনের প্রধান অতিথি জনাব নুরুল আমিন বাবু যৌথ ভাবে উদ্বোধন ঘোষণা করেন। সকাল ১১.০০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত খেলাধুলা : বার্ষিক বনভোজনে -২০২৬ এর স্পোর্টস ডিরেক্টর মোঃ জগলুল হক শাহীন ও শাহাদাত আলী হালিমের যৌথ পরিচালনায় এবং অন্যান্য সদস্য যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম ইকবাল রেজা জুয়েল, আব্দুর রহমান, রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি