নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি এ অবস্থান নিয়েছেন। মামদানি এমন সময় এই মন্তব্য করেন, যখন নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। এনওয়াইসিভিত্তিক চ্যানেল এবিসি৭-এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’ এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে জারি করা ওই পরোয়ানায়

নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি বহুবার বলেছি—এ শহর আন্তর্জাতিক আইনের শহর। তার মানে আইনকে রক্ষা করা। সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল থাকবে।’ নির্বাচন প্রচারের সময়ও মামদানি একই অবস্থান জানিয়েছিলেন। গত অক্টোবর ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন এবং নিউইয়র্ক এমন নীতি অনুসরণ করতে চায়। গ্রেপ্তারে কোনো নতুন আইন তৈরি করবেন কি না—এমন প্রশ্নে মামদানি বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো ‘নতুন নিয়ম বানানোর পথে’ হাঁটবেন না। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সব সম্ভাবনা খুঁজে দেখবেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র

আইসিসির সদস্য নয়; ফলে এই পরোয়ানা কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম