নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের যাত্রা শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫
     ১০:২৬ অপরাহ্ণ

নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের যাত্রা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৬ 142 ভিউ
হেফাজতে ইসলামের দুই সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের। এ উপলক্ষে শুক্রবার হাটহাজারী মাদরাসায় জুম’আর নামাজ আদায় করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক। বাদ জুম’আ তারা জামেয়ার কবরস্থানে হাফেজ ক্বারি ইলিয়াস, আল্লামা মুফতি নুর আহমদ, হেফাজতের দুই সাবেক আমিরসহ বুজুর্গদের কবর জিয়ারত করেন। পরে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সাংগঠনিক সফর শুরু করেন আনিছুর রহমান। এ আসনে জাতীয় বিপ্লবী পরিষদের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক। সফরকালে আনিছুর রহমান ও ইঞ্জিনিয়ার

মুহাম্মদ ইমামুল হক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক মাস্টার সন্তোষ কুমার দে-সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, চট্টগ্রাম-২ আসনের উন্নয়ন, উচ্চশিক্ষায় সহায়তাসহ বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। আনিছুর রহমান জানান, চট্টগ্রাম সফরকালে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে তিনি একাধিক বৈঠকে মিলিত হবেন। এরপর চট্টগ্রাম মহানগর, থানা, জেলা ও উপজেলা কমিটি গঠন শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা