নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর বিচার চাওয়ায় পিতার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারদের একজন জামায়াতে ইসলামীর কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। আর এই ন্যাক্কারজনক ঘটনাকে আপোস মিমাংসার নামে ভুক্তভোগীর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেন স্থানীয় এক বিএনপি নেতা। এলাকাবাসীর বরাতে জড়িতদের রাজনৈতিক পরিচয় মিলেছে। এ ঘটনায় জড়িত মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তাকে এবং তার ছেলেসহ জড়িত ৫ জনকে হত্যার ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। নিহত কিশোরীর (১৫) বাড়ি বরিশালে। মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে সে থাকত। তার বাবা ও ভাই

স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। এলাকাবাসীরা জানান, ধর্ষণ ও হত্যার সাথে সরাসরি জড়িত ছিল নুর মোহাম্মদ নুরা। তার সহযোগী ছিল ৩ জন। এর মধ্য এবাদুল্লাহ জামায়াতে ইসলামীর কর্মী। এবারের সংসদ নির্বাচনে এবাদুল্লাহ সক্রিয়ভাবে কাজ করেন। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, ধর্ষণের ১৫ দিন পর্যন্ত মামলা করতে দেয়নি স্থানীয় প্রভাবশালী মহল। মামলা করতে চাইলে মিমাংসার নামে সময়ক্ষেপণ করে প্রভাবশালীরা। যাতে আলামত নষ্ট হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় সালিসে। এ সময় ৮ হাজার টাকা সালিস কমিটি ও পুলিশকে দেয় আসামিরা। প্রতিদিনই হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। সেখানকার স্থায়ী বাসিন্দা না হওয়ায় বিপদে আছেন বলে জানান তারা। পরিবারের অভিযোগ, সাবেক ওই ইউপি সদস্য

বিচার না করে উল্টো অপরাধীদের সঙ্গে রফাদফা করে অর্থ আত্মসাৎ করেন এবং কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। বিচার না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ পরিস্থিতিতে গত ২৫শে ফেব্রুয়ারি, বুধবার রাতে কিশোরীকে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ৬ তরুণ পথরোধ করে বাবার সামনে থেকেই তাকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার সকালে বিলপাড় ও দড়িকান্দী এলাকার একটি সরিষা খেতে কিশোরীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্থানীয় মেম্বার ও বিএনপি নেতাসহ ৯

জনকে আসামি করে মামলা করেন। ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে কেন আসামি করা হলো, সে কারণে বাদির বাড়ি ঘেরাও করে তার স্বজনেরা। তাদের দাবি, এলাকার সম্মানের কথা চিন্তা করে মিমাংসা করেছেন মোহাম্মদ আলী। মামলার পরে পুলিশ দ্রুত অভিযানে নামে। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা হলেন— সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান (৬৫), আহম্মদ আলীর ছেলে ইমরান দেওয়ান (৩২), মো. এবাদুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০) ও মো. গাফফার (৩৭)। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের মা ৯ জনকে আসামি করে মামলা করেছেন। ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা

হয়েছে। প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আসামিরা জবানবন্দিতে সালিসে মিমাংসার ভিত্তিতে টাকা দিয়েছে বলে স্বীকার করেছে। নির্বাচনের কারণে ধর্ষণের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করার সময় পাননি বলে জানান তিনি। এদিকে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক জানান, ধর্ষণ ও হত্যার ঘটনায় সবমিলিয়ে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সরাসরি হত্যা ও ধর্ষণে জড়িত ৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম