ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী
৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?
মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত
কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন
ধর্ষণের দায়ে অভিযুক্ত শাবির দুই শিক্ষার্থী ৪ দিনের রিমান্ডে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান। শান্ত তারা আদনান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই হামলা মামলার আসামি।
সোমবার (২৩ জুন) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন-অর-রশীদ এ বিষয়ে আদেশ দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন সাংবাদিকদের বলেন, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল পৌনে
১০টায় আসামিদের আদালতে হাজির করা হয়। বেলা ১১টায় রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আদালতের এজলাস কক্ষের বারান্দায় অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে আসামি দুজনকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। উল্লেখ্য, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ নিয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শিশুও নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করার পর ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।