দেশ ছেড়ে পালালেন গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

দেশ ছেড়ে পালালেন গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো প্রতিবেশি দেশ সেনেগালে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনেগালের একটি বিশেষ বিমানে করে তিনি দেশ ছাড়েন। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত বুধবার দেশটির সেনাবাহিনী রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটায়। গত সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ও প্রধান প্রতিদ্বন্দ্বি ফার্নান্দো দিয়াস দুজনই নিজেদের জয়ী হিসেবে ঘোষণা করেন। এতে করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। ওই সময় প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেতা ও একাধিক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট উমারো সিসোকোকে ছাড়াতে আফ্রিকার সবচেয়ে বড় জোট ইকোয়াস চেষ্টা চালানো শুরু করে। তাদের চেষ্টায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা

উমারোকে সেনেগালে পাঠিয়ে দেন। সেনেগাল সরকার তার জন্য বিশেষ বিমান পাঠায়। এরপর তিনি নিজ থেকে পালিয়ে আসেন তিনি। নির্বাচনের ফল নিয়ে উত্তেজনা দেখা দেওয়ার পর বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ঘোষণা দেয় দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ তাদের হাতে রয়েছে। তারা টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দেন। অভ্যুত্থানকারীরা বলেন, দেশে আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করবেন তারা। এই সামরিক কর্মকর্তারা দেশে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড বাতিল ঘোষণা করেন। এছাড়া আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। এদিকে জেনারেল হোরতা ইন্তা নামে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম