দশ টাকার জন্য সংঘর্ষ, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

দশ টাকার জন্য সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচাসড়ক মেরামত করতে সিএনজি থেকে দশ টাকা উঠানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বুধবার সকালে ঘণ্টাব্যাপী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচাসড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান। এতে

জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে মঙ্গলবার সন্ধ্যায় সালিশে বসেন দুইপক্ষের লোকজন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৭টার দিকে আমার কাছে সংবাদ আসে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষের মধ্যে পুনরায় গণ্ডগোল শুরু হয়েছে। খবর পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে

সক্ষম হই। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করি ও কিছু টেঁটা বল্লম উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন, আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা অপরাধী তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া