তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫
     ৭:২৫ পূর্বাহ্ণ

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৭:২৫ 182 ভিউ
নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। রূপসজ্জাকর রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ‘হট টপিক’-এ পরিণত হন তারা। সামাজিক মাধ্যমে তাহসানপত্নী রোজাকে খোঁজাখুঁজি শুরু করেন তাহসান ভক্তরা। পরে জানা যায়, রোজা সরব থাকেন তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। পেজটি এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে রোজার এই পেজের ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বাড়ছে। ২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের ফলোয়ার ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে

ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান। অন্যদিকে তাহসানের ফেসবুক পেজেও অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। বিয়ের পর গত ৪ জানুয়ারি রোজার সঙ্গে প্রথম ফেসবুকে ছবি প্রকাশ করেন তাহসান। সে ছবিতে ১৭ লাখের বেশি সামাজিম মাধ্যম ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ ফলোয়ার। প্রসঙ্গত, রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর

পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা