তালেবানের নারী নীতির কড়া সমালোচনায় মালালা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

তালেবানের নারী নীতির কড়া সমালোচনায় মালালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
নোবেল বিজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই আফগানিস্তানে তালেবান সরকারের পদক্ষেপের নিন্দা করেছেন। সরকার পরিচালনায় তালেবানের নারী নীতিকে ‘চরম নারীবিরোধী, নৃশংস এবং নিপীড়ক’ হিসাবে চিহ্নিত করেন তিনি। বৃহস্পতিবার এক্স-এ শেয়ার করা একটি পোস্টে, আফগান নারী ও মেয়েদের ওপর তালেবানের পদ্ধতিগত দমনের সমালোচনা এবং বিধিনিষেধমূলক আইনের হিংসাত্মক প্রয়োগ তুলে ধরেছেন মালালা। জনসাধারণের মারধর এবং শিক্ষা, কাজ এবং চলাফেরার স্বাধীনতার উপর নিষেধাজ্ঞার উল্লেখ করে তিনি নারীদের প্রতি তালেবানের আচরণকে ‘লিঙ্গ বর্ণবৈষম্য’ বলে বর্ণনা করেছেন। মালালা অবিলম্বে বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বিশ্বের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে আফগান তালেবানকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদের কর্মের জন্য দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন। মালালা উদ্বেগ

প্রকাশ করে বলেছেন, তালেবান তাদের নীতির ন্যায্যতা দিতে ধর্ম ও সংস্কৃতির অপব্যবহার করছে। অভিযোগ রয়েছে, ক্ষমতায় এসে তালেবানরা আফগান নারীদের অনেক অধিকার কেড়ে নিয়েছে। গত আগস্টে নতুন করে ৩৫টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে। এমন সব আইন প্রবর্তন করা হয়েছে, যা নারীদের পুরুষদের সামনে জনসমক্ষে আসা নিষিদ্ধ করে এবং এমনকি তাদের কণ্ঠ ও মুখ জনসমক্ষে দেখা বা শোনা থেকেও নিষিদ্ধ করে। এসব আইনের কারণে আফগান নারীরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপগুলোর সমালোচনা করে আসছে, কিন্তু এসব পদক্ষেপ বন্ধে সামান্যই দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত

উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। বাবা জিয়াউদ্দিন ও মা তুর পেকাই ইউসুফজাই। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি। মালালা মাত্র ১৭ বছরে বয়সে সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। ২০১৪ সালে শান্তিতে এ পুরস্কার পান তিনি। ওই সময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র প্রধান অংশের মুখপাত্র মোহাম্মদ উমর খোরাসানি দাবি করেছিলেন, মালালা ‘শিক্ষার জন্য নয়, পশ্চিমা সংস্কৃতির পক্ষে প্রচারণার’ জন্যই নোবেল পুরস্কার পেয়েছে। ২০১৩ সালের ১২ জুলাই তার ১৬তম জন্মদিনে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের