তথ্য গোপন করায় পুলিশ-ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

তথ্য গোপন করায় পুলিশ-ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের গরমিল থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন মামলার তিন আইনজীবী। এই অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা মামলার তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ হত্যা মামলায় আসামিভুক্ত করে গ্রেফতারসহ মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য নেওয়ার দাবি জানানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে আবু সাঈদের শরীরে শটগানের গুলির স্পি­ন্টার ও মাথার খুলিতে আঘাতজনিত ক্ষতের গভীরতার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ময়নাতদন্ত রিপোর্টে লেখা রয়েছে। মৃত্যুর আড়াই মাস পর ময়নাতদন্তের এ রিপোর্ট পাওয়া গেল। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা

হয়েছে, আবু সাঈদের কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে ৩ ইঞ্চি ও প্রস্থে দেড় ইঞ্চি আয়তনের আঘাতজনিত গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এ ছাড়া বুক, পেট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট শটগানের স্পি­ন্টারের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যান। এদিকে আবু সাঈদের মৃত্যুর দিন তার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আহমদ সাদাত ও পুলিশের এসআই তরিকুল ইসলাম। তারা ওই রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করেন। কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ওই মামলার আইনজীবী লক্ষ্য

করেন সুরতহাল রিপোর্টে তথ্য গোপন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের অনেক গরমিল রয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন মামলার তিন আইনজীবী রাহানুজ্জামান, রায়হান কবীর ও শামীম আল মামুন। তারা বলেছেন, মামলার তথ্য গোপন করার অভিযোগের বিষয়টি আমরা আদালতকে জানাব যেন ওই মামলায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সঙ্গে জড়িত ম্যাজিস্ট্রেট ও পুলিশকেও মামলার আসামি করে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তারা মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য