তথ্যপ্রাপ্তি ও বাক্‌স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৪

তথ্যপ্রাপ্তি ও বাক্‌স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৪ |
তথ্যপ্রাপ্তি ও বাক্‌স্বাধীনতা ছাড়া উন্নয়ন যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্রও টিকে থাকতে পারে না বলে মনে করেন জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার আইরিন খান। তিনি বলেন, মানবাধিকারের ক্ষেত্রেও এ দুটি অভিন্ন ও গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশন মিলনায়তনে ‘তথ্য অধিকারের মাধ্যমে দায়বদ্ধতা ও স্বচ্ছতার অগ্রগতি সাধন’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি)। সংগঠনটি তথ্য অধিকার আইনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর দুই মাসব্যাপী দেশের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে গবেষণা করা হয়েছে। এ গবেষণার ফলাফল নিয়ে সেমিনারটি আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইরিন

খান বলেন, জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার, লিঙ্গসমতা, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি প্রতিরোধ ও পরিবেশগত বিষয়গুলোর অগ্রগতির ক্ষেত্রে তথ্যপ্রাপ্তি গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব ক্ষেত্রে দেখা গেছে, আইন জনগণকে তথ্যপ্রাপ্তির অধিকার দিলেও সরকার তা টেনে ধরে রাখে। ব্যক্তিগত বা দাপ্তরিক গোপনীয়তা, রাষ্ট্রীয় নিরাপত্তা– এমন অনেক কারণ দেখিয়ে জনগণের তথ্যপ্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তথ্য অধিকার আইনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সুরক্ষা আইন করা হয়। এসব আইন ও বিধিবিধানে ‘গোপনীয়তা’ ও ‘সুরক্ষা’কে অগ্রাধিকার দেওয়া হয়। এতে জনসাধারণ তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন প্রাথমিক পর্যায়ে কিছুটা সফল হলেও এখন কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। এ প্রতিষ্ঠান সম্পূর্ণ

আমলা নিয়ন্ত্রিত। দুঃখজনকভাবে দলীয় লোকজন ও ক্যাডারদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। এটিই জনসাধারণের তথ্যপ্রাপ্তির বড় অন্তরায়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আরআইবির প্রকল্প ব্যবস্থাপক রুহি নাজ। তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী, দিনাজপুর, মৌলভীবাজারের ছয়টি উপজেলায় তথ্য অধিকার নিয়ে গবেষণা করা হয়। এ সময় তথ্য অধিকার আইনে ১৫৯১টি আবেদন করা হয়েছিল। এর মধ্যে ৮৯৩টি আবেদনে তথ্য পাওয়া গেছে। প্রায় ২ হাজার ৬০০ মানুষ এ গবেষণায় অংশ নেন। মূল বক্তব্যের ওপর আলোচনা করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও অধিকারকর্মী রেজাউর রহমান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আরআইবির নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। উন্মুক্ত আলোচনায় অংশ

নেন ব্লাস্টের আইনজীবী মাহবুবা আক্তার, উত্তরবঙ্গের তথ্য অধিকারকর্মী সামিউল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশিতা জামান ও শিল্পী দিবারাহ মাহবুব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি