ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে কী খাবেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে কী খাবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। রোগটিতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে। কারণ অতীতের তুলনায় রোগটির প্রভাব এবার অনেক বেশি। প্রতিদিনই হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। যাদের অনেকের একটাই সমস্যা, প্লাটিলেট কমে যাচ্ছে। প্লাটিলেট হলো রক্তের কোষ, যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি ১০০ মিলিমিটার রক্তে প্লাটিলেটের মাত্রা দেড় থেকে চার লাখ থাকা উচিত। প্লাটিলেটের ওপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা। আর তাই শরীরে প্লাটিলেটের অভাব হলে সহজে ক্লান্তি ভর করে। খুব সহজে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। ডেঙ্গুর কারণে এই প্লাটিলেটের মাত্রা কমে যেতে পারে অস্বাভাবিকভাবে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনের মাধ্যমে এই

প্লাটিলেটের মাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু খাবারের বিশেষ ভূমিকা আছে। নিয়মিত ভিটামিন বি-১২ খেলে শরীরে প্লাটিলেটের পরিমাণ বাড়ে। যেকোনো আমিষ খাবারেই এই ভিটামিন বি১২ প্রচুর পরিমাণে থাকে। পেঁপে : প্লাটিলেট বাড়াতে পেঁপের জুস খেতে পারেন। পেঁপেপাতা অণুচক্রিকা বাড়াতে সাহায্য করে বলে ডেঙ্গুতে উপকারী। পেঁপেপাতা বেটে রস করে পান করতে পারেন। এ ছাড়া পাতা সেদ্ধ করেও খাওয়া যায়। ব্রোকলি : ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে। বেদানা : বেদানায়

দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী। পালংশাক : আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালংশাক । এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে। ডাব : ডাবের পানিতে খনিজ বা ইলেকট্রোলাইটস আছে, যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি। এ ছাড়াও মিষ্টিকুমড়ার বীজ, লেবুর রস, বিটের রস, আমলকী, অ্যালোভেরার রসও প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। মনে রাখা জরুরি ➡️ ডেঙ্গু রোগীর হজমশক্তি অনেকাংশে কমে যায় বলে বমি ও পেটব্যথা হতে পারে।

রোগীর যকৃতে অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে রক্তে এসজিপিটির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই রোগীকে বাড়তি মসলা ও তেলচর্বিযুক্ত খাবার না খাওয়ানোই ভালো। তবে রোগীর খাবারে পর্যাপ্ত আমিষ উপাদান থাকা জরুরি। এ জন্য মাছ, মুরগি, দুধ, ডিম প্রভৃতি উপকরণে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে দেয়া উচিৎ। (লেখক: নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ান, কনসেল হেলথ; ক্লে বিউটি অ্যান্ড স্পা।)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?