ট্রাম্পকে হত্যার হুমকি আল-কায়েদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

ট্রাম্পকে হত্যার হুমকি আল-কায়েদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
বিচ্ছিন্নতাবাদি সংগঠন আল কায়দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। আল কায়দার ইয়েমেন শাখা (AQAP) থেকে এই হুমকি বার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্পের পাশাপাশি ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন তাদের 'হিটলিস্টে'। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদের জেরেই এই হুমকি বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি আল কায়দার ইয়েমেন শাখা ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুঁশিয়ারি দেয়। সেই হুমকি বার্তাকে সমর্থন জানিয়ে একটি ৩০ মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেন AQAP-এর প্রধান আদ বিন আতাফ আল আওলাকি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'গাজায় আমাদের লোকজনের

সঙ্গে যা ঘটছে, তার পর আর কোনো সীমারেখা থাকা উচিত নয়।' এই ভিডিও বার্তায় মাস্ক ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও এবং মার্কিন প্রতিরক্ষা সচিবের মতো শীর্ষ কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কঠিন সময়ে গাজার পাশে না থাকার অভিযোগে মিশর ও জর্ডানের মতো আরব মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, আমেরিকায় বসবাসকারী জনগণের কাছে গাজার প্রতিশোধ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ গোয়েন্দা বিভাগ AQAP-কে আল কায়দার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে বিবেচনা করে। ২০২৪ সালের মার্চ মাস থেকে আল আওলাকি এই সংগঠনের প্রধান পদে রয়েছে। এতাকে 'বিশ্বসন্ত্রাসী' ঘোষণার পাশাপাশি, আমেরিকা

তার মাথার দাম ৬০ লক্ষ মার্কিন ডলার ধার্য করেছে। এবার এই বিচ্ছিন্নতাবাদি সংগঠনের পক্ষ থেকেই ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার হুমকি দেওয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক