যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৬ |
উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পালটা প্রস্তাব দিয়েছে ইরান। রোববার (৪ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং এক মাসের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের নতুন প্রস্তাবটি হলো- সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে এ প্রস্তাবে কী আছে, তা ইরান যুক্তরাষ্ট্র কেউই জানায়নি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলে ইরান হামলা চালাবে না, হরমুজ প্রণালি খুলে দেওয়া

হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে। এই তিন নিশ্চয়তার ভিত্তিতে প্রথমে যুদ্ধ বন্ধ হবে। পরবর্তী আলোচনা হবে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিষয়ে। এর বিনিময়ে তেহরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পরিচয় প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, নতুন প্রস্তাবের রূপরেখা অনুযায়ী, পরমাণু কর্মসূচির মতো বেশি জটিল বিষয় চূড়ান্ত ধাপে আলোচনার জন্য রাখা হবে। এর উদ্দেশ্য হলো, ওই আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। তবে তেহরানের এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে

ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব। তবে আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য চোকায়নি’। এদিকে, ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে। তারা বলছে, ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ হয় ভয়াবহ সামরিক অভিযানে জড়ানো, নয়তো ‘খারাপ চুক্তি’ করে বেরিয়ে যাওয়া। এর যে কোনো একটি বেছে নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। আইআরজিসি-র গোয়েন্দা শাখার এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি ফারসি। সেখানে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই সীমিত

হয়ে এসেছে। বিবৃতিতে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে আইআরজিসি লিখেছে, তাকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল