ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অন্ধকার গল্প। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি, সেই সত্যই এখন চর্চার কেন্দ্রে। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের মানসিক যন্ত্রণার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রী। জাহ্নবী জানান, সেই সময়টা তার জন্য একেবারেই স্বাভাবিক ছিল না। কোনও এক গোপন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নেন। জাহ্নবীর কথায়, আমি বলব না যে আমার আসক্তি তৈরি হয়েছিল বা আমি মদের অপব্যবহার করছিলাম, কিন্তু আমি ঘন ঘন মদ্যপান করতে শুরু করেছিলাম।

মনের ভেতর একটা জেদ চেপে বসেছিল যে- আমায় নেশা করতেই হবে। তবে এই অভ্যাস খুব বেশিদিন স্থায়ী হয়নি। তিনি ভুল পথে হেঁটে শিখলেন। বুঝতে পারলেন সঠিক পথে নেই। অভিনেত্রী লক্ষ্য করেন, মদ্যপানের ফলে তার শরীর খারাপ হতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ‘হ্যাংওভার’ হতো, তাতে বেশ সমস্যা হত অভিনেত্রীর। ধীরে ধীরে নিজেই নিজেকে নেশা মুক্ত করেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই পেরিয়ে জাহ্নবী এখন ক্যারিয়ারে মনোযোগী। গত বছর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী ছবিতে। মেগাস্টার রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ ছবিতে দেখা যাবে তাকে। বারবার মুক্তির তারিখ বদলানোর

পর শেষ পর্যন্ত ২০২৬ সালের ৬ জুন বড় পর্দায় আসছে এই ছবি। ট্রমা বা অবসাদ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই গল্প শুনে খুশি অভিনেত্রীর ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’