ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের
গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা
কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘন্টা পর আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
বিষয়টি নিয়ে দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহণের চালক ও শ্রমিকরা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক
হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, এক অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে বিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে ওই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রাত ১২টার দিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা
এসব বিষয় খতিয়ে দেখব।