টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরুর আগে আগ্রহের কেন্দ্রে দুই দলের একাদশ। বিশেষ করে ভারতের একাদশ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। কারণ গত শনিবার (২৮ অক্টোবার) ঘোষণা করা হয় ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড। সেই স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার হিসেবে ডাক পান অভিষেক শর্মা। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাঁচ ম্যাচের দুটিতে ওপেন করে তুলে নেন এক সেঞ্চুরি। ফলে বাংলাদেশের বিপক্ষে তার ওপেনিং করা নিশ্চিত। এখন প্রশ্ন উঠছে বাঁহাতি এ ব্যাটারের সঙ্গে ওপেনিং করবেন কে? টি-টোয়েন্টি

সিরিজে শুভমান গিল ও যশস্বী জয়সোয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। ফলে সিরিজের প্রথম ভারতের ওপেনিং জুটি নিয়ে চলছে বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে- এক প্রান্তে অভিষেক শর্মার খেলা নিশ্চিত। আর অন্য প্রান্তের ওপেনার হতে পারেন সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ডানহাতি এ ব্যাটারের। এরপর থেকে এ পর্যন্ত মাত্র ৩০ টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারের। এর মধ্যে ওপেন করেছেন ৫ ম্যাচে। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন ওপেনিং করতে নেমেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। পারফরম্যান্স ভালো না হলেও টাইগারদের বিপক্ষে আরও একটি

সুযোগ পেয়েছেন তিনি। গোয়ালিয়রের ম্যাচে ওপেনার হিসেবে তার খেলার সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটি প্রথম সিরিজ সূর্যকুমার যাদবের। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গাটি তার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করেন রিয়ান পরাগ। বাংলাদেশের বিপক্ষেও একই পজিশনে দেখা যাবে তাকে। পাঁচে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছয় নম্বরে দেখা যেতে পারে রিংকু সিংকে। সাতে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার হিসেবে খেলতে নামা ওয়াশিংটন সুন্দরকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে রবি বিষ্ণোইকে। ফলে একাদশে ফেরার অপেক্ষা বাড়বে আরেক লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর। এরপর ভারতীয় একাদশে থাকছে তিন স্পিনার রবি, পরাগ ও ওয়াশিংটন। একই সঙ্গে তিন পেসার খেলাতে পারে স্বাগতিকরা। আর পেস

আক্রমণে নেতৃত্বে দেবেন অর্শদীপ সিং। বাঁহাতি এ পেসারের সঙ্গে একাদশে থাকতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন