জিম্মি মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না নেতানিয়াহু: বাইডেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

জিম্মি মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না নেতানিয়াহু: বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। সোমবার (২ সেপ্টেম্বর) বাইডেন জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী মধ্যস্থতাকারীদের সামনে হাজির হবে। খবর রয়টার্সের। রোববার ইসরাইলি বাহিনী গাজায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার করেছে। যার মধ্যে ২৩ বছর বয়সী আমেরিকান ইসরাইলি হার্শ গোল্ডবার্গ-পোলিনও ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই জিম্মিরা সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। বাইডেনের গাজার যুদ্ধবিরতি কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং নেতানিয়াহুর ওপর বাকি জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য চাপ বাড়ছে। বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মনে করেন

কিনা যে নেতানিয়াহু জিম্মি মুক্তির জন্য যথেষ্ট কাজ করছেন। উত্তরে বাইডেন বলেন, ‘না’। তিনি এই মন্তব্যের ব্যাখ্যা না দিলেও ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এর কঠোর প্রতিক্রিয়া আসে। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি এই সপ্তাহে উভয় পক্ষের কাছে চূড়ান্ত জিম্মি মুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন। বাইডেন বলেন, ‘আমরা এর খুব কাছাকাছি আছি।’ যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি চুক্তি হবে কিনা তখন তিনি আরও বলেন, ‘আশা চিরকাল থাকে’। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার যুক্তরাষ্ট্রের জিম্মি আলোচনার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে বাইডেন জিম্মিদের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ওই বৈঠকে, বাইডেন ও হ্যারিস যুক্তরাষ্ট্র, কাতার এবং

মিসরের তুলে ধরা একটি প্রস্তাব সম্পর্কে অবহিত হন। বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। নেতানিয়াহুর প্রতি বাইডেনের এই নতুন সমালোচনা এমন এক সময়ে এসেছে যখন তিনি ও হ্যারিস গাজায় প্রায় ১১ মাস ধরে চলা যুদ্ধে নিষ্পত্তিমূলক পদক্ষেপের জন্য চাপের মুখে পড়েছেন। ৫ নভেম্বরের নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে বাইডেনের স্থলাভিষিক্ত হয়েছেন কমলা। এই সংঘাত ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। অনেক প্রগতিশীল বাইডেনের ওপর যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যপ্রাচ্য মিত্র ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ সীমিত বা শর্তযুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট