জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার সঙ্গে জড়িত থেকেছে। এতে আরও উল্লেখ করা হয়, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার

বহন করছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে। আবেদনে দাবি করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। অথচ জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে। সবশেষে আবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা জরুরি। এজন্য সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা