ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স
চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব
বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা
বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ
স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল
সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে!
জমি নিয়ে বিরোধ: কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ৩
জমি নিয়ে বিরোধের জের ধরে কুড়িগ্রামের রৌমারীতে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ভুন্দুরচর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নুরুল আমিন ( ৪০), বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু (৫০)।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে।
আজ শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপুর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা শাহাজাহান মিয়ার অনুসারি। এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।