জনগণের ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

জনগণের ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের লোকেরা ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাজউদ্দীনপুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফেসবুকে সাতটি ছবি পোস্ট করে ক্যাপশনে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক রাজনৈতিক। প্রথম ছবির ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার একটা ব্যঙ্গাত্মক কার্টুন। যিনি আত্মতৃপ্তি নিয়ে চেয়ে দেখছেন মুসলমান আর ইসকনদের লড়াই। নিচটা রক্তাক্ত। এরপর রয়েছে একটি আন্দোলনের ছবি। যার ইনসেটে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি। নিচে লেখা, ‘টাকার লোভ দেখিয়ে জয়ের পরিকল্পনায় গণঅভ্যুত্থানের চেষ্টা করেছিল আ.লীগ।’ পরের ছবিটি রিকশাচালকদের আন্দোলনের। উপরে

লেখা, ‘কোনো উপায় না পেয়ে রিকশা চালাচ্ছে ছাত্রলীগের কর্মীরা।’ এই বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বলে উল্লেখ করা হয়েছে। এরপরের ছবিটি রাজধানীর মোল্লা কলেজে হামলার। সেখানে লেখা, ‘মোল্লা কলেজে হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ।’ পরবর্তী ছবিটি কালবেলা পত্রিকার শেয়ার করা একটি কার্ড। যেখানে শেখ হাসিনার ফোনে কথা বলা একটি ছবি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জল একটি ছবি কোলাজ করা। ছবির উপরে লেখা, ‘শেখ হাসিনার অডিও ফাঁস, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলের নির্দেশনা।’ এর পরেরটা দুটি ছবি উপরে নিচে দিয়ে জোড়া লাগানো। সে ছবি দুটিতে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া কয়েকজনকে দেখানো হয়েছে।

ইনসেটে শেখ হাসিনার একটি ছবিও আছে। পরের ছবিটি আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের। সমকাল পত্রিকার লোগো সম্বলিত ওই ছবিটির উপরে লেখা, ‘এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করলো আনসার সদস্যরা।’ ছবিগুলো পোস্ট করে সোহেল তাজ ক্যাপশনে লিখেছেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ও’ লিখেছেন, ‘কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না ও প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ‘কু’-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন

দিবসে ‘ট্রাম্প’ কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।’ পোস্টে সবাইকে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু লেখা দুটি বই পড়ার অনুরোধ জানিয়েছেন সোহেল তাজ। একটি হলো- ‘আমার ফাঁসি চাই’, অন্যটি ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী।’ সবশেষে বিঃ দ্রঃ দিয়ে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই। আমি আপাদেরকে চিনি।’ আরও লিখেছেন, ‘আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে

নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের উত্তর সীমান্তসংলগ্ন এলাকায় পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক জে-২০ মাইটি ড্রাগন (J-20 Mighty Dragon) স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, শিনজিয়াং ও তিব্বতের দুটি কৌশলগত বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, এই মোতায়েন ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান পেতে দেশটির এখনও প্রায় এক দশক অপেক্ষা করতে হতে পারে। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভ্যান্টর-এর প্রকাশিত উপগ্রহ চিত্র অনুযায়ী, ৯ জুলাই শিনজিয়াংয়ের হোতান বিমানঘাঁটিতে রানওয়ের পাশে সারিবদ্ধভাবে সাতটি জে-২০ যুদ্ধবিমান দেখা গেছে। ঘাঁটিটি লাদাখের লেহ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার এবং ভারতের কৌশলগত দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। আরেকটি উপগ্রহ চিত্রে তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ স্টিলথ ফাইটার পার্ক করা অবস্থায় দেখা গেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যিক উপগ্রহের মাধ্যমে কোনো চীনা বিমানঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক জে-২০ যুদ্ধবিমান শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। তবে এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউস্পেস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক ফাইটার পাইলট সমীর জোশী বলেন, হোতান ও দামশুংয়ে জে-২০-এর উপস্থিতি প্রমাণ করে যে, ভারতের সীমান্তমুখী উচ্চতর বিমানঘাঁটিতে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমানবাহিনীর নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। তার মতে, এটি সাময়িক শক্তি প্রদর্শন নয়; বরং দীর্ঘমেয়াদি কৌশলগত প্রস্তুতির অংশ। তিনি আরও বলেন, উত্তর সীমান্তে কম-শনাক্তযোগ্য স্টিলথ হুমকি মোকাবিলায় ভারতের কাউন্টার-স্টিলথ সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার স্ট্যান্ডঅফ স্ট্রাইক সক্ষমতা দ্রুত আধুনিকীকরণ করা জরুরি। জে-২০-এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্টিলথ প্রযুক্তি, যা প্রচলিত রাডারে শনাক্ত হওয়া কঠিন করে তোলে। ফলে ভারতের হাতে থাকা রাফায়েলের মতো উন্নত হলেও নন-স্টিলথ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় জে-২০ উল্লেখযোগ্য প্রযুক্তিগত সুবিধা পায় বলে বিশেষজ্ঞদের অভিমত। বর্তমানে ভারতের নিজস্ব কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির প্রথম দেশীয় স্টিলথ প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA) উন্নয়নাধীন থাকলেও এটি বিমানবাহিনীর বহরে যুক্ত হতে আরও অন্তত ১০ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দ্য ওয়ার জোন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে চীনের হাতে যেখানে প্রায় ৫০টি জে-২০ ছিল, ২০২২ সালের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে প্রায় ২০০-তে পৌঁছে। ২০২৫ সালের শেষ দিকে বার্ষিক উৎপাদন প্রায় ১২০টিতে উন্নীত হওয়ায় ২০২৬ সালের মাঝামাঝি সময়ে চীনের জে-২০ বহর ৩০০ থেকে ৫০০টির মধ্যে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI) মনে করছে, ২০৩০ সালের মধ্যে চীনের জে-২০ বহর এক হাজারে পৌঁছাতে পারে। অবসরপ্রাপ্ত ভারতীয় এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি বলেন, প্রতিবছর শতাধিক যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা দেখিয়ে চীন প্রমাণ করেছে যে তাদের প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। প্রথম গালফ যুদ্ধের পর থেকেই চীন বিমান শক্তিকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই সক্ষমতা গড়ে তুলেছে। বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে, যা আম্বালা ও হাশিমারা বিমানঘাঁটির দুটি স্কোয়াড্রনে মোতায়েন রয়েছে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফায়েল অর্ডার করা হয়েছে এবং বিমানবাহিনীর জন্য অতিরিক্ত ১১৪টি রাফায়েল কেনার বিষয়েও আলোচনা চলছে। একই সঙ্গে ভারতীয় বিমানবাহিনী ২৬০টিরও বেশি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান পরিচালনা করছে, পাশাপাশি মিরাজ-২০০০ ও মিগ-২৯-এর মতো পুরোনো যুদ্ধবিমানও এখনও বহরে রয়েছে। সূত্র: এনডিটিভি, জাগোনিউজ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ মন্তব্যকে ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রের প্রতি অবমাননাকর উল্লেখ করে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল। বার্তা সংস্থা এএফপি ও বিবিসির তথ্য অনুযায়ী, গত রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনি প্রচারণায় অংশ নেন মিলেই। সেখানে তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন। মিলেইর ওই বক্তব্যের পরই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় ব্রাজিল। দেশটির সরকারের ভাষ্য, আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্য শুধু ব্রাজিলের সরকারের নয়, বরং দেশটির জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিও চরম অসম্মান। এদিকে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, বিদেশি চাপ বা হস্তক্ষেপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব পথে পরিচালিত হবে। এএফপির খবরে বলা হয়েছে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০১৮ সালে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত মামলায় ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সেই সাজা বাতিল করে। এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা দা সিলভা। সূত্র: বিবিসি, এএফপি, জাগোনিউজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের By Progga News Desk — 27 July, 2026 প্রজ্ঞা নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ মন্তব্যকে ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রের প্রতি অবমাননাকর উল্লেখ করে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল। বার্তা সংস্থা এএফপি ও বিবিসির তথ্য অনুযায়ী, গত রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনি প্রচারণায় অংশ নেন মিলেই। সেখানে তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন। মিলেইর ওই বক্তব্যের পরই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় ব্রাজিল। দেশটির সরকারের ভাষ্য, আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্য শুধু ব্রাজিলের সরকারের নয়, বরং দেশটির জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিও চরম অসম্মান। এদিকে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, বিদেশি চাপ বা হস্তক্ষেপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব পথে পরিচালিত হবে। এএফপির খবরে বলা হয়েছে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০১৮ সালে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত মামলায় ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সেই সাজা বাতিল করে। এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা দা সিলভা। সূত্র: বিবিসি, এএফপি, জাগোনিউজ বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা