‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি : অভিনেত্রী শাওন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি : অভিনেত্রী শাওন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
বেশকিছুদিন ধরে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে। এক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধ রূপ নিচ্ছে সংঘর্ষে। রাজধানীর সড়কও বন্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজকাল যেন প্রকটভাবে দৃশ্যমান তা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরব থাকা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের লেখায় উঠে এসেছে বিষয়টি। নিজের ফেসবুকে আজ সোমবার তিনি লিখেছেন, “ছাত্রনং অধ্যয়নং তপঃ’ সংস্কৃত এই শ্লোকটি সংস্কার করে ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি।” শাওনের এই দাবির সঙ্গে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আন্দোলন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম।’ অন্য একজন লিখেছেন, ‘এটানং সময়েরনং দাবিনং তপঃ।’ এর আগে আন্দোলন সংঘর্ষ নিয়ে ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ

নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’ সে দাবির সঙ্গেও তার অনুসারীদের অনেকে একমত পোষণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়