রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উনের ‘উষ্ণ অভ্যর্থনা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উনের ‘উষ্ণ অভ্যর্থনা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। খবর আল-জাজিরার। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানায়, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানে কিম জং উন ল্যাভরভকে ‘উষ্ণ অভ্যর্থনা’ জানান। ভিডিওতে তাদের করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায়। এটি হচ্ছে মস্কোর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি উত্তর কোরিয়ায় আরও একটি উচ্চপর্যায়ের সফর, যা রাশিয়া-উত্তর কোরিয়া সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়। ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ৬,০০০ এর বেশি উত্তর কোরিয়ান সেনা নিহত হয়েছে। উত্তর কোরিয়া হাজার হাজার

সেনা ও প্রচলিত অস্ত্র পাঠিয়েছে, বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে সহায়তা করতে। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত এলাকায় পুনর্গঠন কাজে অংশ নেওয়ার জন্য ৬০০০ সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর চুক্তিও করেছে উত্তর কোরিয়া । দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে জুলাই-আগস্টে উত্তর কোরিয়া আরও সৈন্য পাঠাতে পারে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে যে এই সামরিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি, এমনকি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ার চেষ্টা করতে পারে। এদিকে ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই-এর মধ্যে শনিবার ওনসানে বৈঠক অনুষ্ঠিত হয়। ল্যাভরভ বলেন, ইউক্রেন সংকট নিয়ে আমরা মতবিনিময় করেছি। কোরিয়ান বন্ধুরা রাশিয়ার বিশেষ

সামরিক অভিযানের সকল লক্ষ্য এবং পদক্ষেপে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ‘বীর সেনাদের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত বছর নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তিও স্বাক্ষরিত হয়, যাতে পারস্পরিক প্রতিরক্ষা-এর ধারা অন্তর্ভুক্ত ছিল। এ প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সহায়তা পুনরায় চালু করেছে। এর আগে নিজস্ব মজুদ কমে যাওয়ার আশঙ্কায় পেন্টাগন সাময়িকভাবে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!