জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
ভারতে নারীর নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। কমবেশি অনেক নারীই জীবনে যৌন হেনস্তার শিকার হয়েছেন। বাদ যাননি বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। ফাতিমা জানান, জনসমক্ষে একবার এক ব্যক্তি তাকে অপ্রীতিকরভাবে স্পর্শ করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যক্তিকে আঘাত করেন। কিন্তু সেই ব্যক্তি পাল্টা আঘাত করেন তাকে। ফাতিমার ভাষায়, ‘এক ব্যক্তি আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে মেরেছিলাম। কিন্তু সে সহ্য করতে পারেনি। পাল্টা আমাকেই মেরে দেয় এবং আমি মাটিতে পড়ে যাই।’ এই ঘটনার প্রভাব সম্পর্কে ফাতিমা বলেন, ‘এই ঘটনার পর থেকে আমি আরও বেশি

সতর্ক হয়ে গেছি। তখনই বুঝলাম, আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলেও কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা নিয়েও ভাবতে হয় আমাদের। এটা ভীষণ দুঃখজনক।’ তিনি আরও একটি ঘটনার কথা জানান। করোনা মহামারির সময় মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পোচালক তার পিছু নেন এবং অশালীন শব্দ করে যান। ফাতিমার ভাষায়, ‘আমি আমার বাড়ির গলি পর্যন্ত এসেও তার হাত থেকে রেহাই পাইনি। তারকা হয়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে। আসলে, এই অভিজ্ঞতার জন্য শুধু একজন নারী হয়ে জন্মালেই হয়।’ নারী হয়েই যেন নিরাপত্তাহীনতায় বাঁচতে হয় প্রতিনিয়ত- এমন বাস্তবতাই উঠে এসেছে ফাতিমার বক্তব্যে। তার অভিজ্ঞতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নারীদের

জন্য রাস্তাঘাট কতটা অনিরাপদ এবং এই পরিস্থিতি বদলানো কতটা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও