ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা পিতা-পুত্রকে আটক করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ’র পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্তরা ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেপচুনের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। এসবিইউ জানিয়েছে, প্রথমে ২৪ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীকে কিয়েভ থেকে আটক করা হয়, যিনি নেপচুন প্রকল্পের গোপন প্রযুক্তিগত নথি সংগ্রহ করেছিলেন। পরে তার বাবাকে আটক করা হয়, যিনি চীনা গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য পাচারের চেষ্টা করছিলেন। তিনি চীনে বাস করতেন, কিন্তু ছেলের কর্মকাণ্ড সরাসরি তদারক করতে ইউক্রেন সফরে এসেছিলেন বলে দাবি করেছে এসবিইউ। এক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনও চীনা নাগরিককে গুপ্তচরবৃত্তির

অভিযোগে আটক করা হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার জানান, তারা ঘটনাটি যাচাই করছেন। যদি চীনা নাগরিক জড়িত থাকেন, তবে আমরা তাদের আইনগত অধিকার রক্ষা করব। আটক দু’জনের পক্ষের কোনও আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে। এর আগেও চীনের বিরুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ তুলেছে ইউক্রেন। রাশিয়াকে ড্রোন ও অস্ত্র উৎপাদনে সহায়তা করার অভিযোগে চীনা প্রতিষ্ঠানের ওপর আগেও নিষেধাজ্ঞা জারি করেছে কিয়েভ। চীনা নাগরিকদের আটকের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধরত চীনা নাগরিকদের আটক করেছে। অস্ত্র সহায়তার অভিযোগ অস্বীকার করে বেইজিং বলেছে, তারা মস্কো বা

কিয়েভ, কাউকেই অস্ত্র দেয়নি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনীয় সেনাবাহিনী দুই চীনা নাগরিককে আটক করে এবং আরো বহু চীনা নাগরিক রুশ সেনাবাহিনীতে লড়ছে বলে দাবি করে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়