প্রথম চিঠি ক্লাস সেভেনে, এখনও প্রেমে পড়েন জয়া আহসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

প্রথম চিঠি ক্লাস সেভেনে, এখনও প্রেমে পড়েন জয়া আহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান যখস স্কুলে পড়তেন সেই সময়ই নাকি প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো পুরনো সেই স্মৃতি শেয়ার করেছেন তিনি। জয়া জানান, যখন তিনি ক্লাস সেভেন কিংবা এইটে প্রথম প্রেমপত্র পান তিনি। অভিনেত্রীর কথায়, আমরা কোচিংয়ে পড়তাম, ক্লাস সেভেন-এইট হবে। আমার সঙ্গেই পড়ত আমার ক্লাসমেট। ও ক্যাডেট কলেজে পড়ত। খুব ভালো ছবি আঁকত। খুব সুন্দর কাগজে নকশা করে অর্ধেক রং করে চিঠি দিয়ে বলেছিল, বাড়িতে গিয়ে দেখো। যোগ করে জয়া আহসান বলেন, মাকে দেখিয়েছিলাম যে, কী সুন্দর করে এঁকেছে, লিখেছে। মাই প্রথম চিঠিটা পড়ে। সেই বন্ধু লিখেছিল যে, শোনো জয়া। তোমাকে

খুব ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো, বাকি অর্ধেকটা সুন্দর রং করে আমাকে ফেরত দেবে। বর্তমানে একাই রয়েছেন জয়া আহসান। তিনি কি ইদানীংকালে প্রেমে পড়েছেন? এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর- আমি তো সব সময় প্রেমে পড়ি। প্রেমে না থাকলে কি মানুষ বাঁচে! আমরা তো আরও সংবেদনশীল। সবারই একটু ভালোবাসা, কেয়ার দরকার। রক্তের সম্পর্ক বলুন বা ভালোবাসার সম্পর্ক, আজকের দিনে সম্পর্কগুলো বড় জটিল হয়ে গেছে। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আগে একটা চিঠির জন্য প্রেমিকা কত দিন অপেক্ষা করত। কত দিন অপেক্ষার পর চিঠি আসত। সে চিঠির প্রত্যেক অক্ষরে প্রেম-ভালোবাসা। এই যে অপেক্ষা, অপেক্ষাটাই প্রেম। আরও যুক্ত করলেন এভাবে, এখন দুম করে একটা টেক্সট মেসেজ কেউ পাঠাল,

আর দেখে নিলাম এতে কী আবেগ হবে! যখনই আমি চাইছি বা আমার প্রেমিক চাইছে তখনই আমাকে পেয়ে যাচ্ছে! কোনও কিছু অর্জন না করলে সেটায় প্রেম থাকে না। চিঠি লেখার দিনে সম্পর্ক-ভালোবাসায়, এ জন্য মনে হয় প্রেমটা বেশি ছিল। এখন অপেক্ষাই নেই। বলে রাখা যায়, কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের সিনেমা ‘ডিয়ার মা’। আসছে ১৮ জুলাই মুক্তি পাবে এটি। সিনেমাটির প্রসঙ্গে সাক্ষাৎকার দেওয়ার ফাঁকে ব্যক্তি জীবনের নানা দিক নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ‘ডিয়ার মা’ সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও