বিয়েতে অপু বিশ্বাস কত ভরি গহনা পরেছিলেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

বিয়েতে অপু বিশ্বাস কত ভরি গহনা পরেছিলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে ২০০৮ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। অপু বিশ্বাসের বিয়ে, বিচ্ছেদ ও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্কের শেষ নেই। মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও এখনও শাকিবের সঙ্গে সুসম্পর্ক নায়িকার। যে কারণে প্রায়ই সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, শাকিবের সঙ্গে বিয়ের সময় কত ভরি গহনা পরেছিলেন? প্রশ্ন শুনে প্রথমে কিছুটা স্তম্ভিত হয়ে যান অপু। এরপর মুচকি হেসে বলেন,

কত ভরি, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো। সুতরাং যতটা পরার কথা ছিল ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের। সাক্ষাৎকারে অপু আরও জানান, সন্তানকে নিয়ে ফেসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং শাকিবের সঙ্গে তার সন্তান রয়েছে। আইনি বিচ্ছেদের পরও ছেলের জন্য তারা একসঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন অপু। তবে তাদের বিয়ের গোপনীয়তা এবং গহনা পরা নিয়ে দর্শকের কৌতূহল রয়ে গেলেও, অপু স্পষ্ট করে জানিয়েছেন, গোপনে বিয়ে হয়েছিল, গহনার চাকচিক্য দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সে বিয়ের গুরুত্ব ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও