ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন
বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে
যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম
মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির!
কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা
সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়ি ঘরে হামলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৪ জন আহত হয়েছেন। এসময় ১০-১২টি বাড়িঘরে হামলা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামে হামলা ও মারধর শুরু হয়। পরে তা পাশের একই ওয়ার্ডের মারকইল এবং ৫নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাচোল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমিনুল ইসলাম এবং একই
আসনে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক কর্মীরা বেশ কিছুদিন ধরে চলা এই দ্বন্দ্বে জড়িত। তবে আমিনুল ইসলাম এবং আব্দুস সালাম তুহিন উভয়ই জানান, বিষয়টি রাজনৈতিক সমস্যা নয়, স্থানীয় সমস্যা। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি ভাল জানেন। চলমান সংকট মেটাতে পুলিশকে বারবার বলা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে তিন গ্রাম জুড়ে বাড়িঘরে হামলা ও ১৪ জন আহতের ঘটনার শিকার মূলত: তুহিন পক্ষের লোকজন। তবে দু’পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এর আগে, গত রোববার চলামান দ্বন্দ্বে আমিনুল পক্ষের একজন গুরুতর আহত হলে মামলা
হয়। ওই মামলায় কেউ গ্রেফতার হয়নি। গতকালের ঘটনাতেও কেউ আটক হয়নি জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ এখনও কোন অভিযোগ করেনি।