ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?
স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা
প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন
২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে
প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই
জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার
শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন করে। যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে
অন্য শিক্ষার্থীকে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানায়নি কর্তৃপক্ষ।
অন্য শিক্ষার্থীকে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানায়নি কর্তৃপক্ষ।



