ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়
জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায়
বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটা একটি বড়
মার্কেট। এ মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ অজানা এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।