গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
মিশরের শারম আল–শেখে সোমবার অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর গাজায় যুদ্ধোত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তার অঙ্গীকার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। লোহিত সাগরের এই উপকূলীয় শহরে আয়োজিত বৈঠকে অংশ নেন বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা। ‌‘ফিফার এখানে উপস্থিত থাকা, সহায়তা করা ও এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ বলেন ইনফান্তিনো, যিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও পুনর্গঠন সংক্রান্ত এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। তিনি জানান, ফিফা গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিধ্বস্ত ফুটবল সুবিধাগুলো পুনর্নির্মাণে সহযোগিতা করবে এবং নতুন মাঠ ও তরুণদের জন্য কর্মসূচি চালু করতে একটি তহবিল গঠন

করবে। ‘ফুটবলের ভূমিকা হলো সহায়তা করা, ঐক্য গড়া এবং আশার বার্তা দেওয়া,’ বলেন ইনফান্তিনো। ‘আমরা গাজার সব ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সাহায্য করব, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সঙ্গে মিলে ফুটবলকে আবার ঐক্যবদ্ধ করব এবং শিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করব।’ ঘরে ফিরছেন ইসরাইলিরা। ছবি: আল-জাজিরা তিনি আরও জানান, ফিফা ‘মিনি পিচ’ ও ‘ফিফা এরিনা’ নির্মাণে সহায়তা করবে এবং এই উদ্যোগে অন্য অংশীদারদেরও আহ্বান জানাবে। ‘ফুটবল শিশুদের জন্য আশার প্রতীক, আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ যোগ করেন ফিফা সভাপতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের