খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

আরও খবর

খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
মহেশপুরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে এক সন্তানের জননী ধর্ষণে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ডালিম তরফদারকে আসামি করে মামলাটি করেছেন। এর আগে শনিবার রাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডালিম তরফদার শ্যামকুড় বাজারপাড়ার নবী নুর তরফদারের ছেলে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পিতা জানান, পারিবারিক সুসম্পর্ক থাকায় অভিযুক্ত ডালিম তরফদার নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সুবাদে শনিবার রাতে ডালিম তরফদার চেতনানাশক মেশানো খেজুর হাতে নিয়ে বাড়িতে আসেন। পরিবারের সবাইকে ওই চেতনানাশক মেশানো খেজুর খেতে দেন। এরপর ভোররাতে আমার মেয়ের তিন বছরের বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় মেয়ের ঘরে

গিয়ে দেখি ডালিম তরফদার তাকে ধর্ষণ করছেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ডালিম জানালার টিন সরিয়ে পালিয়ে যান। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?