ক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

ক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন সহপাঠী বন্ধুর হাতে মার খেয়েছিলেন তিনি। তখন সেটা ছিল একেবারে ছেলেমানুষি ব্যাপার। কিন্তু সেই ঘটনার রেশ যে তিনি ৫০ বছর ধরে মনে পুষে রেখেছিলেন, সেটা কেউই কল্পনা করতে পারেননি। সম্প্রতি সেই স্কুলের অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ খুঁজে পান সেই পুরনো ‘সহপাঠী’—ভি জে বাবুকে। বাবু ৫০ বছর আগে তাকে মেরেছিলেন! আর তাকে দেখা মাত্রই জ্বলে উঠে বালকৃষ্ণণ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। অভিযোগ উঠেছে, তিনি পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়। এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার

করে পুলিশ। ঘটনাটি কেরলের কাসারগড়ে। ২ জুন সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তথ্যসূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি