কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) তিনি এই আদেশ জারি করেছেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন জুনিয়রকে ৬৬ মাস এবং অ্যান্ড্রু জাবাভস্কিকে ৪৮ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২০ সালের ২৩ অক্টোবর তারা অনুমোদন ছাড়াই এক ব্যক্তিকে ধাওয়া করেছিলেন। তাদের তাড়ায় আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে ওয়াশিংটনের উত্তর-পশ্চিমে এক সংঘর্ষে ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক কুয়ারন হিলটন-ব্রাউনের মৃত্যু হয়। মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানায়, ওই ঘটনার পর দুই কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য বেতন ছাড়া বরখাস্ত ছিলেন। নয় সপ্তাহব্যাপী বিচার কার্যক্রমের পর ২০২২

সালে, সাটনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার, চক্রান্তে জড়িত থাকা এবং বিচার বাধাগ্রস্ত করার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে ফেডারেল জুরি। একই জুরি জাবাভস্কিকে চক্রান্ত এবং বিচার বাধাগ্রস্ত করার জন্য দোষী সাব্যস্ত করে। সাটনের আইনজীবী কেলেন ডোয়ার এক বিবৃতিতে জানান, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ডিসি সার্কিট আদালত এই রায় বাতিল করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই মামলার চূড়ান্ত সমাপ্তি ঘটিয়েছেন বলে আমরা আনন্দিত। এছাড়া, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাবাভস্কির আইনজীবী ক্রিস্টোফার জামপগনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?