কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারানো জাভেদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসী জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মধ্যপ্রাচ্যের কুয়েতে ইরানের মিসাইল হামলায় মোহাম্মদ জাহেদ হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারানো জাভেদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসী জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার চার বছরের একজন ছেলে সন্তান আছে। রহমতপুর এলাকায় বৃহস্পতিবার জাভেদের মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, মৃত্যুর দিন সকালেও বাবার সঙ্গে কথা বলেন জাহেদ। একই দিনে ইন্টারনেটে মরুভূমিতে তার

মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার। ওই ঘটনায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ। ইরান কর্তৃক চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে এটি দ্বিতীয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনা। এর আগে, বাহারাইনের মানামার কাছে ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের আঘাতে গত সোমবার সন্দ্বীপের আরেক প্রবাসী আবুল মহসিন তারেক (৪৮) নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প