কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৫৮ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৮ 130 ভিউ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনসহ সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে ‘লাল কার্ড’ দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে এই ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রমৈত্রী ও নিষিদ্ধ ছাত্রলীগসহ সব ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান। পাশাপাশি মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালককে বর্জন করে তাদেরও ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। এরপর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে মঙ্গলবার কুয়েটে সংঘর্ষের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে। তিনি প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার

উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। অন্যদিকে কুয়েটের অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু করেছে চার সদস্যের কমিটি। তবে একাডেমিক ভবনগুলো তালাবদ্ধ থাকায় তদন্তে ধীরগতি দেখা দিয়েছে। সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে নগরীর খানজাহান আলী থানায় ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে কুয়েট প্রশাসন। তবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দুপুরে দুর্বার বাংলা চত্বরে জড়ো হয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা জানান, কুয়েটে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার করতে হবে। পাশাপাশি একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও তারা কেউ ক্যাম্পাস ছাড়বেন না বলে জানান। তারা দাবি করেন, সংঘর্ষের সময় কুয়েট

প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি শিক্ষার্থীরা ছয়টি দাবি জানালেও সেগুলো মানেনি প্রশাসন। খুব দ্রুত কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানোর উদ্যোগ নিয়েছে। তাছাড়া এ ঘটনায় এখনো কোনো উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি বলে হতাশা প্রকাশ করেন তারা। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এমএমএ হাসেম এক বিফ্রিংয়ে সাংবাদিকদের বলেন, কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে একাডেমিক ভবনগুলোতে তালা থাকায় কাজে কিছুটা ব্যাঘাত হচ্ছে। তিনি বলেন, কুয়েট ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকুক এটা আমরাও চাই। ইতোমধ্যে বেশকিছু তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ নিজ বাসভবনে বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, সংঘর্ষের দিন আমি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম এবং প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ায় আমাকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বুধবার জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের ছয় দাবির মধ্যে ৫টি মেনে নেওয়া হয়েছে। উপাচার্য বলেন, এই ঘটনায় আমার কোনো দায় নেই। তাহলে আমি কেন পদত্যাগ করব, এটা বুঝতেছি না। সরকার আমাদের দায়িত্ব দিয়েছে কুয়েট পরিচালনার জন্য। আমরা দায়িত্ব পালনের চেষ্টা করছি। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, কুয়েট প্রশাসন বুধবার রাতে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছে। উপাচার্যকে লাঞ্ছিত করায় নিন্দা ঢাবি সাদা দল ও ছাত্রদলের :

ঢাবি প্রতিনিধি জানান, কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদকে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার আলাদা বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!