কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেন্দ্রীয় কলম্বিয়ার পারাতেবুয়েনো শহরের কাছে, যা বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। খবর আল-জাজিরার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, কম্পন অনুভূত হয়েছে মেডেলিন, কালি এবং মানিসালেসসহ অন্যান্য শহরেও। বোগোতায় ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে, সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইট-ফ্যান ও আসবাবপত্র দুলে ওঠার ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অনেকে রাতের পোশাকেই পার্ক ও খোলা স্থানে জড়ো হন। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের শান্ত করতে দেখা

গেছে অভিভাবকদের। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজছিলেন। কার্লোস আলবের্তো রুইজ নামের ৪৫ বছর বয়সি এক বাসিন্দা বলেন, এটা ছিল বিশাল এক আতঙ্ক। আমি, আমার স্ত্রী, ছেলে আর কুকুর সবাই একসঙ্গে নিচে নেমে আসি। অন্য এক বাসিন্দা ফ্রান্সিসকো গঞ্জালেজ বলেন, বোগোতায় অনেকদিন পর এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম