এসআইবিএলের এমডি ডিএমডির পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

এসআইবিএলের এমডি ডিএমডির পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ব্যাংকগুলোর পর্ষদ দখলমুক্ত হওয়ার পর এখন শীর্ষ নির্বাহী পর্যায়েও রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের ডিএমডিসহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুটি ব্যাংকেই ইতোমধ্যে এস আলম গ্রুপের দখলমুক্ত করা হয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও খোরশেদ আলম বুধবার পদত্যাগ করেছেন। তিনজনই এস আলম গ্রুপের কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন। এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা দখল করে। এরপর এই তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকটির দায়িত্বে আসেন। তাদের মধ্যে দুজন ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা। আরেকজন এসেছিলেন অন্য আরেকটি ব্যাংক থেকে। এর

আগে কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের দখলমুক্ত করতে আগের পর্ষদ বাতিল করে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পর্ষদ গঠন করে দেয়। এদিকে আজ বৃহস্পতিবার এসআইবিএলে পূর্ণাঙ্গ পর্ষদ সভা হবে। এতে এমডি ও ডিএমডির পদত্যাগ এবং ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই