ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সুখবর পেলেন মিরাজ
‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান
‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা
রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট
এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করার লক্ষ্যে হংকং এর বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন দাস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হয় রাত সাড়ে ৮টায়।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। সেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয়েছে টাইগারদের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ারও।
বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই পরাজিত হয়েছে। একটিতে ইংল্যান্ডের বিপক্ষে
৮ উইকেটে হেরেছিল টাইগাররা। অন্যটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান