ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার
২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা
‘ খেলা’ কমিয়ে দিলো দুই দেশের বৈরি সম্পর্ক
নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি
ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস
বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
চলতি মাসে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। তার আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলকে দুই গ্রুপে ভাগ করেছে। এর মধ্যে গ্রুপ ‘বি’তে জায়গা হয়েছে বাংলাদেশের যুবাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী জাপান ও সংযুক্ত আমিরাত।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে লংকানদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপসেরা ও রানার্স-আপ জায়গা করে নেবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর
দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।
দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।



