ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের
যুক্তরাষ্ট্রে একই দিনে প্রবেশ ও প্রস্থান: নজিরবিহীন শর্তের মুখে বিশ্বকাপে খেলবে ইরান
এশিয়ান যুব আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ
চীনা তাইপেতে চলছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন বাংলাদেশের আর্চাররা। এর মধ্যে রোববার (২৯ সেপ্টেম্বর) ছেলেদের অনূর্ধ্ব-২১ রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।
সেমিফাইনালে আলিফের প্রতিপক্ষ ছিলেন ইরানের মোহাম্মাদ হোসেন গোলশানি। সে ম্যাচে গোলশানিকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন আলিফ।।
আগামী ১ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে আলিফ মুখোমুখি হবেন চীনা তাইপের হুয়াং লি-চেংয়ের।
এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন বাংলাদেশের মিয়া মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ সাগর ইসলাম। কিন্তু কেউই সফল হতে পারেননি।
রাকিব প্রথম রাউন্ডে ফিলিপাইনের কেইথ রেনিয়ান নাউইয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন। সাগর ইসলাম কোয়ার্টার ফাইনালে হেরেছেন হুয়াং লি-চেংয়ের কাছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর চীনা তাইপেতে
পর্দা উঠেছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের।
পর্দা উঠেছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের।



